পরশুরামে নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যাগে ২১ এপ্রিল শুক্রবার বিকেল ৩ ঘটিকায় চাঁনগাজী বাজারে সমাজের গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা উপহার কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার, শিক্ষানুরাগী বাংলাদেশ আওয়ামী লীগ এর শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য জালাল উদ্দীন চৌধুরী (পাপ্পু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মজুমদার, আনোয়ার করিম মজুমদার, এম শফিকুল হোসেন মহিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি নুরুল করিম চৌধুরী এবং সঞ্চালনা করেন মোঃ নুর উদ্দিন চৌধুরী এবং সাইফ উদ্দিন মজুমদার। সম্মানিত অতিথি বৃন্দ উক্ত অনুষ্ঠানে ২২০ জনকে উপহার স্বরুপ ১ কেজি চিনি,দুধ পাউডার এক প্যাকেট, ফিন্নি,লাচ্ছি সেমাই দুই প্যাকেট,বাংলা সেমাই, আলু এবং নুডলস ৪ প্যাকেট দিয়েছে। ৩০ জনকে একটি করে পাঞ্জাবি এবং ৩ পরিবার কে কাপড় দিয়েছেন।
অনুষ্ঠানে এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্য মাণ্য ব্যাক্তিবর্গ।