ঈদুল ফিতর উপলক্ষে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সফল সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
সোমবার (২৪ এপ্রিল)সকালে সম্রাট নিজাম উদ্দিন হাজারী এমপি’র ফেনীর মাস্টার পাড়ার বাসভবনে যান এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুজন বেশ কিছু সময় একান্তে কথা বলেন। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামের বাড়িতে গর্বধারিনী মা ও স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।যুব লীগের আইকন, যুব নেতা সম্রাট আগমন উপলক্ষে স্থানীয় নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। কর্মীরা বার বার স্লোগান দেয় দূর্দীনের সম্রাট ভাই আমরা তোমায় ভুলি নাই। সম্রাট ভাই তুমি এগিয়ে চল আমরা আছি তোমার সাথে।
সম্রাট গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে পরশুরাম এসে পৌঁছালে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বিপুল সংখ্যক নেতাকর্মী মোটর শোভযাত্রা সহকারে বাড়িতে পৌঁছে দেন। এরপর ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।এবং নেতা কর্মীরা তাদের প্রিয় নেতা কে পেয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন।কর্মীদের একটি স্লোগান বার বার বলতে নজর কাটে দূর্দীনের সম্রাট ভাই তোমায় আমরা ভুলি নাই।