1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামে একই দিনে দুই ইউপি সদস্য কে পিটিয়ে গুরুতর আহত

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ফেনীর পরশুরাম উপজেলায় একই দিনে বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্য এবং চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
গত সোমবার (২৪ এপ্রিল) এঘটনা ঘটেছে বলে জানা যায়।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে সদস্য আবদুর রহিমের উপর সোমবার রাত ১০ টার দিকে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।
আহত আবদুর রহিম মেম্বার বরেন, আমি হেটে বাড়ি যাওয়ার সময় স্থানীয় চোরাকারবারী মনছুর, সাদ্দাম, নবী,বতিসহ কয়েকজন আমার উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে আমাকে।তিনি আরও বলেন এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অন্যদিকে পরশুরাম উপজেলায় বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেমকে আহত অবস্থা স্থানীয়রা তাকে উদ্বার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
পরশুরামে বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের আওতাধীন চারিগ্রামে সোমবার সকালে এঘটনা ঘটেছে। এঘটনায় মেম্বার আবুল কাশেম বাদী হয়ে এছাক ও তাঁর ছেলে ইমতিয়াজকে আসামী করে মামলা দায়ের করেছেন।
জানা যায়, চারিগ্রামের লাল মিয়ার ছেলে এমরান ও এছাকের মধ্য সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে সালিশি বৈঠক বসে, এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়। ইউপি সদস্য আবুল কাশেম থামানোর চেষ্টা করেন।
এসময় দুই ভাই এমরান, এছাক ও তাদের ছেলেরা সহ উপস্থিত জনতা মেম্বার আবুল কাশেমের উপর হামলা চালিযে গুরুতর আহত করে এক পর্যায়ে মেম্বারকে জুতা দিয়ে পিটানো শুরু করে।

নাম প্রকাশের অনিচ্ছুক বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয়রা জানান, এ ঘটনাটি পরিকল্পিত হতে পারে। কারণ মেম্বার আবুল কাশেমের বিরুদ্ধে সালিশ বাণিজ্য সহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে । সাথে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ইউপি সদস্যের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দের গ্রেপ্তার করা হয়। তা না হলে পরিস্থিতি আরও ভয়ংকর আকারে ধারণ করতো।

বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম বলেন,এমরান ও এছাকের মধ্য সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে সালিশি বৈঠক বসে, এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়। এসময তাদের থামাতে গেলে তারা হামলা করেন।

বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ঘটনাটি শুনেছেন বলে জানান। তিনি বলেন এটা অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা। চেয়ারম্যান হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ ব্যাপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান ঘটনা দুটোই তার জানা আছে বক্স মাহমুদ ইউনিয়নের ঘটনা দুজন কে গ্রেপ্তার করে আদালত মধ্যেমে জেল হাজতে ফেরন করা হয়েছে। এবং চিথলিয়া ইউনিয়নে ঘটনা মামলা হয়েছে। আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD