1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২৪ বছর পর আটক

পরশুরাম (ফেনী) প্রতিনিধ
  • প্রকাশ : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

ফেনীর পরশুরাম থানার চাঞ্চল্যকর আনোয়ারা আক্তার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়া`কে২৪ বছর পর গ্রেফতার করেছে পরশুরাম মডেল থানা পুলিশ ।
২৮ এপ্রিল (শুক্রবার) বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে গাজীপুর এলাকা হতে পলাতক আসামী মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়াকে গভীর রাতে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের বাসিন্দা মৃত আলী আহমেদের ছেলে মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়া ১৯৯৭ সালে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী আনোয়ারা আক্তারকে নির্যাতন করে নৃশংস ভাবে হত্যা করেন।
এ বিষয়ে ভিকটিমের চাচা মৃত মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়ার বিরুদ্ধে পরশুরাম থানায় হত্যা মামলা করেন। এপ্রেক্ষিতে সাক্ষ্য প্রমাণ শেষে আসামী মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ১৯৯৯সালে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের রায় ঘোষণার পর থেকেই আসামী মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়া পলাতক ছিলেন।
আসামি মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়া স্বীকার করেন,ঘটনার পর হতে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ ২৪( চব্বিশ) বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিলেন। বর্তমানে আরেকটি বিয়ে করে গাজীপুরে স্হায়ী ভাবে বসবাস করে আসছিলেন।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম পলাতক আসামী মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়াকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আজ (শনিবার) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আটক আসামি মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD