সারা দেশের মতো ফেনীর ছাগলনাইয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে রোববার (৩০ এপ্রিল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে তিন হাজার ৩১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার প্রথম দিনেই ৩৭ জন অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলা থেকে এসএসসি পরীক্ষার্থী এক হাজার ৯০৭ জন, দাখিল পরীক্ষার্থী এক হাজার ১৩৭ জন ও ভোকেশনালে পরীক্ষার্থীর ২৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
রোববার এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে ১৩ জন, দাখিলে ১৯ জন, ভোকেশনালে ৬ জনসহ মোট ৩৮ শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ বলেন, চারটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েয়ে।