1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দূর্নীতিগ্রস্থ নেতার বিরুদ্ধে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদসভা

সনাতন সরকার শেরপুর(বগুড়া) নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২আগষ্ট) বিকেল ৪টায় খানপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে এই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে শুরু করা হয় আলোচনা। সভায় খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত দূর্নীতির বিভিন্ন সমালোচনা করে বক্তব্য রাখেন উপস্থিত নেতাকর্মীরা। গত ৪ঠা আগষ্ট প্রতিবন্ধী ও বিধবা ভাতাসহ অন্যান্ন ভাতাভোগীদের কাছ থেকে উৎকোচ গ্রহনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনের কথাও উল্লেখ করেন বক্তারা। উক্ত মানববন্ধনে উৎকোচ গ্রহনের ব্যাপারে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন প্রমানের চেষ্টায় যে সংবাদ সম্মেলন তিনি করেছেন, তার প্রতিবাদেই এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ। ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদকের বিরুদ্ধে এমন দূর্নীতি প্রকাশ পাওয়ায় আওয়ামী লীগের সুনামক্ষুন্ন হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। এছাড়াও দূর্নীতিগ্রস্থ এই নেতার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা এবং সকল কর্মকান্ডে এই নেতাকে বয়কট করার সিদ্ধান্ত উপস্থাপন করেন নেতা কর্মীরা।

উক্ত সভায় বক্তব্য রাখেন, উইনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রানা, আবুতাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, মমতাজুর রহমান খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম হোসেন সহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD