রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের অনুদান পেল ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোধা সওদাগর বাড়ি হাফেজিয়া মাদ্রাসা।
গতকাল শনিবার বিকাল ৫টায় অনুদানপ্রাপ্ত মাদ্রাসা পরিদর্শনে যান রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর প্রেসিডেন্ট ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক প্রেসিডেন্ট সাইদুল মিল্লাত মুক্তা ও শহিদ উল্যাহ, সেক্রেটারী শরাফ উদ্দিন সুমন।
অনুদানপ্রাপ্ত মাটিয়াগোধা সওদাগর বাড়ি হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শনকালে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান ও মহামায়া ইউনিয়ন আওয়ামীললীগ সভাপতি শাহজাহান মিনু ও মাদ্রাসা পরিচালক হাফেজ কবির আহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, ইউপি সদস্য জাহিদ ফয়েজ উল্যা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন ফরায়েজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর প্রেসিডেন্ট ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন বলেন, আমাদের ক্ষুদ্র এ প্রচেষ্টা গুলোকে প্রতীকি কর্মসূচী বলা যায়। আমরা এখানে ক্ষুদ্র একটি অংশ সহযোগিতা করেছি। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই ছোট্র অংশগ্রহণ দেখে সামর্থবান অনেকেই অনুপ্রানিত হয়ে হয়তো আরো বৃহৎ প্রকল্প হাতে নিয়ে এসব প্রতিষ্ঠানের জন্য কাজ করতে এগিয়ে আসবেন। এ জন্যই আমরা রোটারী ক্লাবের পক্ষ থেকে ছোট ছোট প্রকল্প নিয়ে থাকি। ভবিষ্যতেও আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ ধরনের প্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করবো।