1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে বিএনপির সমাবেশের আগের দিন নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৩০

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ১৯ মে, ২০২৩

ফেনীর বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০ নেতা কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এসব হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহতরা হলেন পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শাকিল, ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত, মোটবি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল, যুবদল নেতা ইয়াসিন, মাসুম, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় ও ওমর, ফেনী শহরের নাজির রোডের মো. রহিম (৩৪), বারাহীপুরের আবুল হোসেন (৩২) ও ইয়াছিন আরাফাত (২৮), সদর উপজেলার লক্ষিয়ারার আমিনুল হক আরিফ (২৫), পাচগাছিয়ার জাফর উল্লাহ বাদলসহ (৪০) অন্যরা।

ফেনী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ এস এম সোহরাব আল হাসাইন তারভির জানান, সন্ধ্যা পর্যন্ত আটজন আহত রোগীকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বিএনপির জন সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই জনসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ওপর হামলা এবং তাঁদের বাড়িঘরে হামলা ভাঙচুর করা হচ্ছে। সব প্রতিকূলতার মধ্যে ও আগামী কাল বিএনপির জনসমাবেশ করা হবে বলেও জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে পুরো জেলাব্যাপী ছাত্রলীগ ও যুবলীগ তাঁদের দলীয় নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দুই শতাধিক বাড়িঘরে হামলা ও লুটপাট হয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, আগামী কালের জনসভায় তাঁরা ৫০ হাজার নেতা কর্মীর সমাগম করার প্রস্তুতি ছিল। ১০ দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হিসেবে আগামীকাল ফেনী জেলা বিএনপির জনসভা নির্ধারণ রয়েছে। তাঁরা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করতে চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। বাধ্য হয়ে ইসলামপুর রোডের দলীয় কার্যালয়ের সামনে আগামীকাল তাঁরা জনসভা করবেন। জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আলাল উদ্দিন আরও জানান, হামলা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের দমিয়ে রাখা যাবে না। যেকোনো মূল্যে তাঁরা আগামীকাল জনসভা করবেন।
ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ উল্লাহ খন্দকার জানান, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির কোনো নেতা কর্মীর ওপর হামলা করেননি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দলীয় হামলা হতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD