1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

প্রতিবন্ধী শিক্ষার্থী জাহিদ পেল ইলেকট্রিক হুইল চেয়ার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২৪ মে, ২০২৩

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণমাধ্যমে আলোচিত ফেনীর পরশুরামের জাহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।
তিনি শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলামের চলাফেরায় কষ্ট লাঘব করতে একটি অত্যাধুনিক ইলেকট্রিক হুইল চেয়ার উপহার দিয়েছেন।
বুধবার (২৪ মে) বিকেলে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাহিদুলের হাতে হুইল চেয়ারটি তুলে দেন শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।
এসময় ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, কাউন্সিলর এনামুল হক এনাম, আব্দুল মান্নান, আব্দুল মান্নান লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদুলের পরিবার জানান, জাহিদ হুইল চেয়ারে বসেই জীবনের সকল কাজ সারেন। দেশীয় প্রযুক্তিতে বানানো হুইল চেয়ার নিয়ে জাহিদ এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে এলে বিষয়টি সবার নজরে আসে। দেশের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন হলে শিল্পপতি আওয়ামী লীগ নেতা মিজানের নজরে আসে। এরপর তিনি জাহিদকে একটি চেয়ার উপহার দেওয়ার উদ্যোগ নেন।
জাহিদ পৌর এলাকার বাঁশপদুয়া গ্রামের মাদরাসা শিক্ষক আবদুর রউফের ছেলে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম বলেন, শারীরিক প্রতিবন্ধকতা আটকাতে পারেনি জাহিদকে। সব বাধা ও প্রতিকূলতাকে জয় করে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রবল ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাসে ভরা এ তরুণ প্রয়োজনীয় সহায়তা পেলে এগিয়ে যেতে পারবে।
হুইল চেয়ার পেয়ে জাহিদুল ইসলাম বলেন, জীবনের দীর্ঘ সময় আমি চলাফেরায় অনেক কষ্ট করেছি। সম্প্রতি আমার পরীক্ষার সময় বিষয়টি সবার নজরে আসে। আমাকে একটি ইলেকট্রিক হুইল চেয়ার দেওয়া হয়েছে। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি প্রতিবন্ধি হয়ে কারও বোঝা হতে চাই না। আমি পড়া লেখা করে দেশের সম্পদ হতে চাই। মা-বাবার মুখ উজ্জল করতে চাই।
হুইল চেয়ার দাতা মিজানুর রহমান বলেন, শারীরিক প্রতিবন্ধি হলেও জাহিদুলের মেধা আর সাহস তাকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে সে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। আমরা তার পাশে থাকতে চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD