পরশুরাম বাজার বনিক সমিতির নব নির্বাচিত কমিটির পক্ষ হতে পরশুরাম পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।গতকাল ১৯ জুন সোমবার সকালে পৌরসভার মেয়র সাহেবের নিজ কার্যালয়েএই ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পরশুরাম বাজার বনিক সমিতির নব নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক কন্টাক্টর, সাধারন সম্পাদক মো দাউদসহ বনিক সমিতির নেতৃবৃন্দরা।
গত বৃহস্পতিবার বনিক সমিতির এক জরুরি সভায় সমিতির শৃংঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত থাকার অভিযোগে বনিক সমিতির সভাপতির পদ থেকে লোকমানুজ্জামান আল আজাদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়েছে আবদুল খালেককে।
আবদুল খালেক দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা কামনা করেছেন।