চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিজামপুর সরকারি কলেজ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এস রহমান এম.এন.এর ম্যূরালের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ জুন সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ১ নং করের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমাণ্য নেতৃবৃন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরো উন্নত করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশুনা করতে হবে।শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে ছাত্র শিক্ষক অভিভাবক ও পরিচালনা পর্ষদসহ সকলকে একসাথে কাজ করতে হবে।