1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় প্রথমবারের মত চালু হচ্ছে হেলিকপ্টার জয় রাইড

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২১ জুন, ২০২৩

প্রথমবারের মত ছাগলনাইয়ায় হেলিকপ্টার জয় রাইড চালু হচ্ছে। আগামি ৬ জুলাই ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে জয় রাইডের আয়োজন করছে বার্ডস আই-ফেনী হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস।

বুধবার(২১জুন) বার্ডস আই-ফেনী হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসের ছাগলনাইয়া অফিস উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ছাগলনাইয়ার ভুঁইয়া মার্কেটে (আজিজিয়া মসজিদের উত্তর পাশে) হেলিকপ্টার অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

এতে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায়, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল বাকি চৌধুরী শিমুল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি সহ উপজেলা সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, ‘ আজকের দিনটি ছাগলনাইয়াববাসীর জন্য ঐতিহাসিক দিন। ফেনীতে প্রথমবারের মত হেলিকপ্টার সেবা হচ্ছে। তাও ছাগলনাইয়া থেকে শুরু। এ হেলিকপ্টার সেবার মাধ্যমে ছাগলনাইয়াবাসী আরও অধিক সম্মানিত হবে। বিশেষ করে রোগী বহনে মানুষের উপকার হবে। আমি হেলিকপ্টার সেবা নেওয়ার জন্য ফেনীবাসীকে আহবান জানাচ্ছি। আগামি ৬ জুলাই ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত হেলিকপ্টার জয় রাইড উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান তিনি।
এসময় তিনি ফেনীতে হেলিকপ্টার সেবা চালু করায় বার্ডস আই -ফেনী হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসকে আন্তরিক ধন্যবাদ জানান।

বার্ডস আই-ফেনী হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসের ডিসট্রিক্ট ম্যানেজার (ফ্লাইট অপারেশন) নুরুজ্জামান সুমন জানান, অনেকের স্বপ্ন থাকে হেলিকপ্টারে চড়ার। কিন্তু অনেক ব্যয়বহুল হওয়ায় সুযোগ হয় না। তারা চাইলেই মাত্র ৫ হাজার টাকা দিয়ে পাখির চোখে ছাগলনাইয়া পৌর শহর সহ আশ পাশের এলাকা দেখতে পাবেন নিজেই পাখি হয়ে। এটা অন্যরকম এক অনুভূতি।

জয় রাইড ছাড়াও বিয়ে সহ যে কোন প্রয়োজনে সারাদেশে হেলিকপ্টার ভাডা দিচ্ছে বার্ডস আই-ফেনী হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস। এখন থেকে নিয়মিত ঢাকা, ফেনী ও ছাগলনাইয়া অফিসে পাওয়া যাবে হেলিকপ্টার টিকেট। দেওয়া যাবে অগ্রিম বুকিং।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD