বাংলাদেশ আওয়ামীলীগ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন শাখার উদ্যোগে দলটির ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।২৩ জুন শুক্রবার বিকেলে ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক। ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শেখ আনোয়ার করিম এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগে শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলমগীর ভূইয়া রনি,চট্টগ্রামের নিজামপুর কলেজের সাবেক জিএস শেখ নজরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জামশেদ আলম।এসময় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।