1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে গ‍্যাসের সিলিন্ডারে গাাঁজা আটক একজন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

বগুড়ার শেরপুরে অভিনব কায়দায় এলপিজি গ‍্যাস সিলিন্ডারে গাঁজা বহনের সময় এক কেজি গাঁজাসহ একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করেছেন শেরপুর থানা পুলিশ।
সোমবার (২৬জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নে ভাদাইকুড়ি তিন মাথা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব‍্যবসায়ী সাইফুল ইসলাম (৩৮) রংপুর জেলার রংপুর কোতোয়ালি (সদর) থানার চাঁদকুটি গ্রামের (গুচ্ছগ্রাম) মৃত সৈয়দ আলীর ছেলে এবং শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুড়ি গ্রামের মৃত শুক্কুর আলীর জামাই বলে নিশ্চিত হওয়া গেছে। রংপুর থেকে গ্যাসের সিলিন্ডারের ভিতরে গাঁজা ঢুকিয়ে নিয়ে সাইফুল ইসলাম শ্বশুরবাড়িতে আসছিল । কিন্তু বিধিবাম পুলিশের অভিযানে তাকে গ্রেফতার হতে হয়েছে। এবিষয়ে শেরপুর থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) সাইফ দৈনিক বাংলাদেশ সমাচারকে জানায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের জন‍্য ওই সময় জামাইল বাজারে অবস্থান করছিলাম।
এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, গ‍্যাস সিলিন্ডারের ভিতরে গাঁজা নিয়ে এক ব‍্যাক্তি শেরপুরের দিক হইতে ভাদাইকুড়ির দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তি আমার সঙ্গে থাকা এএসআই হাবিবুর রহমান হাবিব, এএসআই আল আমীন হোসেন ও কনস্টেবল আজগর আলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।
পুলিশ দেখে সাইফুল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সাইফুলের কথা মতে জানা যায় সে একজন গাঁজা বিক্রেতা। রংপুর থেকে গ্যাসের সিলিন্ডারের ভিতরে গাঁজা নিয়ে সে শ্বশুরবাড়িতে আসছিল। বিশালপুর ইউনিয়নের তিনজন এই গাঁজা কিনতে তাকে টাকা দিয়েছিল। এ কারণে পুলিশের চোখ ফাঁকি দিতে গ্যাসের সিলিন্ডারের ভিতরে গাঁজা পুড়িয়ে বিশালপুরের ভাদাইকুড়ি তার শ্বশুরবাড়ির আসছিল। দীর্ঘদিন ধরে সে গ্যাসের সিলিন্ডারের ভিতরে গাঁজা ঢুকিয়ে রংপুর থেকে গাঁজার ব‍্যবসা করে আসছে। এর আগেও সাইফুল ইসলাম মাদকদ্রব্য মামলায় গ্রেপ্তার হয়েছিল। এখনো তার নামে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন,, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নির্মূল আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD