পরশুরামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গত ১ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় সময় মাদ্রাসার সাবেক ছাত্র ছাত্রীদের আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে পুনর্মিলন অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।
পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম মজুমদার।
মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আবদুল খালেকের সভাপতিত্বে ও সাবেক ছাত্র মোঃ ইয়াছিন শরীফ মজুমদার ও মুহাম্মাদ ছদর উদ্দিন আল আযহারী এর পরিচালনায় পুনর্মিলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোস্তফা, সহকারী অধ্যাপক মাওলানা কাজী নুরুল আলম, সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুফতি হুমায়ুন কবির নোমানী, সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা ইব্রাহিম মজুমদার, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সাবেক সহকারী শিক্ষক আনোয়ার হোসেন জহির, মাদ্রাসার সাবেক ছাত্র ঢাকা নারিন্দা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন, দাগনভূঞাঁ আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমেদ, গুথুমা চৌমুড়ী মাদ্রাসার সুপার মাওলানা মীর আহমেদ, মাওলানা আবু তৈয়ব মঈন উদ্দিন, অ্যাডভোকেট ওয়াজি উল্লাহ চৌধুরী, মুহাম্মদ ইয়াছিন মজুমদার, ড. নুরুন্নবী আযহারী, হেলাল উদ্দিন, আরাফাত মোল্লা, মুহাম্মদ আলাউদ্দিন, মনচুর আহমেদ, আবদুল কাদের মজুমদার।
পুনর্মিলন অনুষ্ঠানের শুরুতে সাবেক ছাত্রদের অংশ গ্রহণে এসেম্বলি অনুষ্ঠিত হয়, জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পুনর্মিলন অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা কাজী রুহুল আমিন সাহেব ও মাদ্রাসা সংলগ্ন শহীদদের মাজার জেয়ারত করেন সকল শিক্ষক ও সাবেক শিক্ষার্থী বৃন্দ।