শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বাস্তবায়নে পরশুরামে আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ ১০ দিনব্যাপি অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গতকাল ১০ জুলাই সোমবার সকাল ১০ ঘটিকার সময় পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রশিক্ষক জুবায়ের আল মুজাহিদ এর পরিচালনায় পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শামসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মোঃ ইমরান হোসেন প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা মাধ্যমিক ও আলিম মাদ্রাসা প্রশিক্ষণে অংশ গ্রহণ কারি সম্মানিত শিক্ষক বৃন্দ।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির কাছ থেকে প্রশিক্ষণে অংশ গ্রহণ কারি শিক্ষকগণ প্রশিক্ষণ বিষয়ক উপকরণ গ্রহণ করেন।