বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) ফেনী জেলা কমিটির শিক্ষা সচিব হলেন পরশুরাম বর্ণমালা পাঠশালার প্রধান শিক্ষক ও সাংবাদিক মহি উদ্দিন। গতকাল ২২ জুলাই মোহাম্মদ আবদুল অদুদ কে কেন্দ্রীয় কমিটির মহাসচিব করে ১২ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। বর্তমানে নতুন কারিকুলামে কিন্ডারগার্টেন স্কুল নিবন্ধন, শিক্ষক প্রশিক্ষণ,সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শিক্ষা সচিব মহি উদ্দিন দায়িত্ব পালনে ফেনী জেলা সকল কিন্ডারগার্টেন স্কুলে সহযোগিতা কামনা করেন।এবং সবাই কে কিন্ডারগার্টেন এসোসিয়েশন আওতা ভুক্ত হওয়ার জন্য আহ্বান জানান।