মানহীন মিষ্টি দই উৎপাদন ও বাজারজাতের দায়ে ফেনীর ছাগলনাইয়ায় ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার( ২২ আগস্ট) ছাগলনাইয়া পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ছাগলনাইয়ার ইউএনও মৌমিতা দাশ।
এসময় বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্র জানায়, ছাগলনাইয়ার মেসার্স খন্ডল মিষ্টি মেলা, মেসার্স মুসলিম খন্ডল মিষ্টি ও মেসার্স মায়ের দোয়া খন্ডল মিষ্টি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন–২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।