1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামে ইসলামি ব্যাংকের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন

মোঃ মহি উদ্দিন পরশুরাম (ফেনী) প্রতিনিধ
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

” গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদর্শ গ্রাম বাংলাদেশের প্রান,আদর্শ গ্রাম উন্নয়নের লক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পরশুরাম শাখা বৃক্ষরোপন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।ইসলামী ব্যাংক পরশুরাম শাখা পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যেগে গতকাল বিকাল বেলা ৪ ঘটিকার সময় পরশুরাম ইসলামী ব্যাংকে ২য় তলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান প্রকল্প কর্মকর্তা পল্লী উন্নয়ন প্রকল্প পরশুরাম শাখা মোহাম্মদ ফজলুল হক এর পরিচালনা এভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ পরশুরাম শাখা ব্যবস্থাপক মোঃ মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলার ১ নং বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভুইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সিফাত হাসান, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নুরুল ইসলাম মজুমদার,বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির,আরও বক্তব্য রাখেন চিথলিয়া ইউনিয়নে কেন্দ্র লিডার উজ্জ্বল মনি,বক্স মাহমুদ ইউনিয়নের কেন্দ্র লিডার আবু তালেব।উক্ত অনুষ্ঠানে অর্থ সহ কোরআন তেলাওয়াত করেন ইউনিট অফিসার ও সহকারী প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ভুইঁয়া, এবং স্বাগত বক্তব্য রাখেন এসপিও এন্ড ম্যানেজার অপারেশন্স সাখাওয়াত হোসেন ভুইঁয়া।
সম্মানিত প্রধান অতিথি বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভুইঁয়া তাঁর বক্তব্য ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের উপর সন্তুষ্টি হয়ে ভূয়সী প্রশংসা করেন।তিনি আরও বলেন আমি একজন জনতা ব্যাংকের কর্মকর্তা ছিলাম।ইসলামী ব্যাংক সারা বাংলাদেশে যেভাবে গ্রাহক সেবা দেয় আমরা এভাবে কখনো সেবা দিতে পারিনি।কারণ জনতা ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের সেবা অনেক এগিয়ে। তারা প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু আছে। গ্রাহক সেবায় অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক অনেক এগিয়ে।তিনি আরও বলেন তাঁকে বা তাঁর পরিবার কে কেন্দ্রের সদস্য করার জন্য অনুরোধ করেন। তিনি ইসলামী ব্যাংকের মাধ্যমে জনগণের সেবা দিতে চান।তিনি জনগণের সেবা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ভোট চুরি করে চেয়ারম্যান হয়নি। জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছে। তাঁর কাজই হলো জনগণ সেবা।
পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নরুল ইসলাম বলেন, ইসলামি ব্যাংক শুধু রমজানে ইফতার বিতরণে মধ্যে সীমাবদ্ধ নয়।ইসলামী ব্যাংকের প্রতিটি সেবা প্রশংসনীয়।তিনি কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়ে বলেন, ইসলামী ব্যাংক শরীয়ত ভিত্তিক কার্যক্রম পরিচালনা করেন।যেমন রয়েছে কর্যে হাসানা, আলো প্রাক প্রাথমিক বিদ্যালয়,আন নূন মক্তব, শিক্ষা বৃত্তি, শিক্ষা উপহার, ইসলামী ব্যাংকের সদস্যদের মেয়েদের বিবাহে সহযোগিতা, সদস্যদের চিকিৎসা সহযোগিতা ফ্রী মেডিকেল ক্যাম্প,ওয়েল কাম গিফট প্রদান,সদস্যদের মান উন্নয়ন মূলক প্রশিক্ষনের ব্যবস্থা। এসব কর্মসূচি ছাড়াও সরকারের নির্দেশ মোতাবেক সকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ইসলামী ব্যাংক কর্মকর্তা জানান ইসলামী ব্যাংক পরশুরাম শাখা থেকে উপজেলায় ১০১টি গ্রামের মধ্যে আমাদের ১১১ টি কেন্দ্র রয়েছে। সরকারের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে প্রতি বছরের ন্যায় এবছর ৩ হাজার ফলজ চারা বিতরণ করা হবে।
এছাড়া আর-ও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পরশুরাম শাখার সম্মানিত অফিসার বৃন্দ।উপজেলার বিভিন্ন গ্রামের কেন্দ্রর ফিল্ড অফিসার এবং ১১১ টি কেন্দ্রের সম্মানিত গ্রাহক বৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD