1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

হাইওয়ে পুলিশের সুনির্দিষ্ট অভিযোগ আমাকে জানান সঙ্গে সঙ্গে ব‍্যবস্থা- হাইওয়ে পুলিশ সুপার

সনাতন সরকার (বগুড়া) শেরপুর
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

হাইওয়ে পুলিশের যেকোনো ধরনের অভিযোগ আপনারা সরাসরি ফোনে আমাকে জানাবেন। তবে অযথা ফোন দিবেন না। আমি আপনাদের প্রয়োজনীয় ফোনের অপেক্ষায় থাকি। আপনারা দেখুন, হাইওয়ে পুলিশ রাস্তায় কোনো টোল নিচ্ছে কি-না। কারও সাথে তাদের কোনো মাসোহাড়া আছে কি-না, যদি এরকম কোনো ঘটনা কারও জানা থাকে, তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, সুনির্দিষ্ট তথ্য দিলে ওই অফিসারকে প্রথমেই সাসপেন্ড, তারপর ইনকোয়ারি এবং তারপর পানিস্মেন্ট দেওয়া হবে। থ্রি হুইলার চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, জরুরী মুহূর্ত ছাড়া আপনারা বিশ্বরোডে উঠবেন না। আশাকরি খুব তাড়াতাড়ি বিশ্বরোড উন্নয়নের কাজ শেষ হবে। এরপর গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রেখে নির্বিঘ্নে গাড়ি চালাবেন। তখন হাইওয়ে পুলিশ কোনো বিরক্ত করবেনা। এছাড়াও ক‍্যাম্প ইনচার্জকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিশ্বরোড নিরাপদ ও যানজটমুক্ত রাখতে রাস্তার উপর যেকোনো ধরনের স্থাপনাকারীর বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেওয়ারও নির্দেশ দিচ্ছি।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে ও পুলিশিং কমিউনিটি সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলছিলেন হাইওয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শেরপুর গাড়িদহ হাইওয়ে পুলিশ ক‍্যাম্প চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ ক‍্যাম্প ইনচার্জ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সার্জেন্ট খায়রুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হরমেশ্বর রায়, শেরপর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা, শ্রমিক নেত কামাল হোসেন শেখ, লিচুতলা বাইপাস পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
বক্তারা স্বিকার করে বলেন, অন্য যেকোনো ওসির সময়ের চেয়ে বতর্মান সময়ের ওসি আব্দুল ওয়াদুদ সততা ও নিষ্ঠার করে কাজ করে যাচ্ছেন। তাই আগের চেয়ে এখন অনেক শৃংখলা ফিরিয়ে এনেছেন তিনি।
এ সময় থ্রি হুইলার মিনিবাস এবং কাঁচামাল ও মুরগি বহনকারী গাড়ির শতাধিক চালক উপস্থিত ছিলেন,,
এছাড়াও ওই এলাকার গণ‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD