পরশুরাম উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ রফিক আহমেদ। রফিক আহমেদ পরশুরাম পৌরসভার ৭ং ওয়ার্ডের বাঁশ পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করছেন। তিনি সকল অভিভাবকদের সম্মতিতে গত ৩১ জানুয়ারি ২০২০ ইং তারিখে দায়িত্ব গ্রহন করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে অদ্যপতি পর্যন্ত বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন জাতীয় দিবসে অংশ গ্রহণ,অসহায় গরীব ছাত্র ছাত্রী দের জন্য বই খাতা,ব্যাগ এবং ড্রেস প্রদান,খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অনুদান প্রদান, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী দের সাথে নিবিড় সম্পর্ক,মেধাবী ছাত্র ছাত্রী মাঝে বৃত্তি প্রদান,পুরস্কার বিতরণ,শিক্ষা সফরে সহযোগিতা প্রদান, শিক্ষার মান বৃদ্ধি করার জন্য বিভিন্ন বিষয়ের উপর অবদান রাখার কারণে পরশুরাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মোঃ রফিক আহমেদ কে উপজেলায় শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া রফিক আহমেদ সমাজে মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করেন এবং সমাজে অসহায়,গরীব দুঃখীদের মাঝে সহযোগিতা করেন।