1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সাইবার নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবীতে ফেনীতে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। গতকাল শনিবার সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বাংলাদেশ টুডে প্রতিনিধি কামাল উদ্দিন ভূঞা, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, ফাইনান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, আমার সংবাদ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, বণিক বার্তা প্রতিনিধি নুরউল্লাহ কায়সার, দেশ রূপান্তর প্রতিনিধি শফিউল্যাহ রিপন, জিটিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী সমাচারের নির্বাহী সম্পাদক আমজাদুর রহমান রুবেল, আজকের পত্রিকার প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, স্টার লাইন প্রতিনিধি সাহাব উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ সাংবাদিক সংগঠনগুলোর আপত্তি সত্তে¡ রাষ্ট্রপতির স্বাক্ষর করার আগে জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ধারা থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা পুলিশকে দেয়া হয়েছে। এ ধরনের নিবর্তনমূলক ধারা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা ও হুমকি হবে। সমাজের দুর্নীতিবাজ ও অপকর্মকারীরা এ আইনটিকে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, যা সাংবাদিকদের মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করবে।
এ সময় উপস্থিত ছিলেন সময় টিভির ফটো সাংবাদিক মীর হোসেন রাসেল, ভোরের দর্পণের হাবিব মিয়াজী, দাগনভ‚ঞা প্রেসক্লাব সাবেক সভাপতি এমএ তাহের পন্ডিত ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নওরোজ প্রতিনিধি মুহাম্মদ মোশাররফ হোছাইন, বাংলাভিশনের ফটো সাংবাদিক মিরাজুল ইসলাম মামুন, অগ্রসর প্রতিনিধি গাজী হানিফ, বাংলাদেশ ডায়রী প্রতিনিধি পিনু সিকদার, স্টার লাইন স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, সত্যের অনুসন্ধানের নাজিম চৌধুরী, মানবকণ্ঠ সোনাগাজী প্রতিনিধি এসএম আবসার, ফেনীর তালাশের স্টাফ রিপোর্টার এমএ আকাশ, দানগভ‚ঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জসিম ফরায়েজী, জনবানী প্রতিনিধি শাহ শহীদ, শেয়ারবীজ প্রতিনিধি কামররুল হাসান নীরব, কালবেলা ফুলগাজী প্রতিনিধি তানভীর চৌধুরী, গণতদন্তের সাইফুল ইসলাম, দেশের কণ্ঠের জাহিদুল আলম রাজন, ঢাকার ডাকের মোজাহেদুল ইসলাম জাবের, ডিজিটাল সময়ের দেলোয়ার হোসেন মজুমদার, আজকের প্রতিক্রিয়ার আহমেদ আলী নয়ন প্রমুখসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD