ফেনীর ফুলগাজীতে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট মাদ্রাসা ভবন উদ্বোধন করলেন শিরীন আখতার এমপি। র্নিবাচিত মাদ্রাসারসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ফেনীর সহযোগিতায় ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে নোয়াজ ফয়জুন্নেছা দাখিল মাদ্রাসা ৪তলা বিশিষ্ট ভবন গতকাল ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল দশটায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।
উদ্বোধন অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক ছাগলনাইয়া ভি,আর, ডিবির চেয়ারম্যান আবুল হাসেম মজুমদার বুলবুল এর সভাপতিত্বে মাদ্রাসা সুপার মাওলানা জয়নাল আবদিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলিম মজুমদার, থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, আমজাদ হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা জাসদের সহ-সভাপতি সুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম ভূঁইয়া, ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি দুলাল বৈদ্য প্রমূখ।
উল্লেখ্যঃ ২০২০-২১ নির্মাণকালে এই ৪তলা ভবনটি ৩ কোটি ২৬ লাখ টাকা লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাসেম এন্ড সন্স এক বছর বিলম্বে নির্মাণ কারায় ভবনটি উদ্বোধন করতে দেরি হয়েছে।