1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরতে মহামায়ায় উঠান বৈঠক করলেন আ.লীগ নেতা মিজান

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন ও সাফল্য প্রচার এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উঠান বৈঠক শুরু করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এর আগে গত একবছর ধরে তিনি সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে তুণমূল পর্যায়ে নিয়মিত লিফলেট বিতরণ করে আসছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের পাটোয়ারী বাড়ী এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে মেট্রোরেল, উড়ালসড়ক, পদ্মাসেতুসহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে তিনি নৌকায় ভোট চেয়েছেন। এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় মহামায়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
মিজানুর রহমান মজুমদার বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহবান জানান তিনি।
মহামায়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে ও মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী ও ইউনিয়ন যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহেদা নূরী প্রমূখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার মাঈন উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আমির হোসেন, ইউপি সদস্য জয়নাল আবেদীন নসু, মামুনুল হক পাটোয়ারী মামুন, মহিলা ইউপি সদস্য জাহেদা আক্তার, সেলিনা আক্তার, আয়শা আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেরাজ রিংকু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালমান, সহ সম্পাদক মামুন ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD