ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের কর্তৃক আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট দুপুরে ছাগলনাইয়া উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এইসময় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতীক জীবনী ও স্বাধীনতা সংগ্রামকালীন তার অবদান তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এর সভাপতিত্বে জাতীয় শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম, থানার অফিসার ইনর্চাজ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া পৌর মেয়র এম.মোস্তফা ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানের শেষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর উপর ও দেশাত্মবোধক গান,
আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।