1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায়  সহকারি অধ্যাপক মিজানুল হক বহিস্কার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় ছাগলনাইয়ার এক সহকারি অধ্যাপককে কলেজে অবাঞ্চিত ঘোষনাসহ বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ মিজানুল হক নিজের ফেসবুক আইডিতে গত ২৩ ফেব্রুয়ারি ‘আমি ইসলাম ধর্ম ত্যাগ করে মানব ধর্মে যোগ দিবো’ এই শিরোনামে একটি স্ট্যাটাস দেন। ৫০ লাইনের ওই স্ট্যাটাসের শেষ ভাগে তিনি লিখেছিলেন ‘ইসলাম ধর্ম একটি সন্ত্রাসী ধর্ম’। অপর লাইনে লিখেন, ধর্মের ভুল ধরলে শুধুমাত্র এদেশে চাপাতি নাও, দা নাও, ছুরি নাও, মানুষ হত্যা কর।

শেষ লাইনে তিনি লিখেন, ‘সকলে আদম হাওয়া থেকে এসেছে, তবুও কেন এত বিভেদ। এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ফুঁসে উঠে ওই কলেজের শিক্ষার্থীসহ তার আইডিতে যুক্ত থাকা ফলোয়াররা। এর পর মঙ্গলবার ২৭ফেব্রুয়ারি অভিযুক্ত শিক্ষক কলেজে যাওয়ার খবর শুনে ওই কলেজের শিক্ষার্থীসহ আশে পাশের শিক্ষার্থীরা জড়ো হয়ে ছাগলনাইয়া বক্সমাহমুদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্লোগান দিয়ে কলেজ প্রাঙ্গন শহীদ মিনারে জড়ো হয়ে তার শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এ ব্যাপারে জানতে চাইলে বিক্ষোভে নেতৃত্বদানকারী কলেজ শিক্ষার্থী শরীফুল ইসলাম শিশির, ইয়াছিন হোসেন শিকদার, শাহাদাত হোসেন, রাজু রেজা, জহিরুল ইসলাম ও মিনার হোসেন, ইসলাম ধর্ম অবমাননাকারী শিক্ষককে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবেনা।

পরবর্তীতর কলেজের অধ্যক্ষ বিক্ষোভকারীদের কাছে গিয়ে, কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেন। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মিজানুল হক বলেন, মুঠো ফোনটি বাসায় রেখে গেলে কে-বা কারা আমার আইডি থেকে আপত্তিকর একটি স্ট্যাটাস দিয়ে দেয়। আমার নজরে পড়লে আমি স্ট্যাটাসটি ডিলেট করে দেই।

কলেজের অধ্যক্ষ ড. মহাম্মাদ মহাতাব উদ্দিন প্রামাণিক জানান, শিক্ষার্থী ও স্থানীয়দের বিক্ষোভে উত্তাল প্রতিকূল পরিস্থিতি মুখে গভর্নিং বডির সিদ্ধান্তে আলোকে অভিযুক্ত শিক্ষক মিজানুল হককে কলেজে অবাঞ্চিত, কলেজ অঙ্গিনায় প্রবেশ নিষেধসহ বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল বলেন, অভিযোগ জানার পর ব্যবস্থা নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD