1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে প্রেমিকের বোনের বাসায় প্রেমিকার লাশ, আদালতে মামলা তদন্ত সিআইডিতে

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ৯ মার্চ, ২০২৪

ফেনীতে প্রেমিকের বড় বোনের বাসা থেকে প্রেমিকা ফাতেমা আক্তার আঁখির মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফায়েত এ আদেশ দেন। ০৮ মার্চ শুক্রবার বাদিপক্ষের আইনজীবী এডঃ এমদাদ হোসেইন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আঁখির বড় বোন শিল্পী আক্তার বাদি হয়ে মঙ্গলবার ৫ মার্চ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা এলাকার মো: মিয়াধনের ছেলে সালাহ উদ্দিন আহমেদ, তার ছোট ভাই আদনান বাপ্পী, বোন নাদিয়া বেগম ও ভগ্নিপতি বেলাল হোসেনকে আসামী করা হয়। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তভার প্রদান করেন।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন সময় পাখিঁর পক্ষ থেকে বিয়ের কথা বলা হলে ও সময় ক্ষেপণ করতে থাকে সালাহ উদ্দিন। পরবর্তীতে বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে পাখিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সালাহ উদ্দিন। তাছাড়া শুরু থেকেই সালাহ উদ্দিনের ভাই বাপ্পি ও বোন নাদিয়া সবসময় পাখির বিষয়ে হস্তক্ষেপ করে আসছিলেন। কারণ তারা এ সম্পর্ক কখনও মেনে নিতে পারেনি। এজন্য কৌশলে পাখিকে ওই বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়।

এরপর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তীতে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেননি।ফলে বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন।

তবে, ফেনী মডেল থানার ওসি মো শহিদুল ইসলাম চৌধুরী এ অভিযোগ অস্বীকার করে বলেন,ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগীতায় একটি কক্ষের দরজা ভেঙে ঘটনার প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও নিহত আঁখির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার পরিবারের লোকজন ও সেখানে উপস্থিত ছিলেন।এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু এ ব্যাপারে নিহতের স্বজনদের কেউ মামলা নিয়ে থানায় আসেননি।

প্রসঙ্গত, ৩ মার্চ রবিবার শহরের সালাহউদ্দিন মোড় এলাকার মেডিল্যাব হাসপাতাল সংলগ্ন এডভোকেট ওয়ালী আহম্মদের ভাড়া বাসায় সালাউদ্দিনের বাসা থেকে ফাতেমার আক্তার আঁখির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আঁখি শর্শদী ইউনিয়নের সফিয়াবাদ গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে অনার্সের ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD