দীর্ঘ ৪৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়ন যুবদল নেতা আবদুল মোমিন।
২৪ শে মার্চ, সন্ধ্যা ৬ টায় ফেনী জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন
মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুর নবী চৌধুরী, মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ ফজলুল মজিদ জুটন, ফেনী জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাছির উদ্দিন রাকিব, শিমুল মুহুরী, ছোট্টন, জাহাঙ্গীর, লোকমান, শামিম, মানিক, রিফাত, প্রমিল সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৭ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস মোড় থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার হন আবদুল মোমিন।