1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে ৫ বছর পর গণ ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

ফেনীতে ৫ বছর পর গণ ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ আলমাস উদ্দিন নয়ন নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ০৪ এপ্রিল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার ৩ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত নয়ন একই উপজেলার পূর্ব সিলোনিয়া গ্রামের মো.সামছুল হক মিয়া ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্ব সিলোনিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী কে কলেজে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল বখাটে মোঃ আলমাস উদ্দিন নয়ন। পরর্তীতে বিষয়টি মেয়েটি তার পরিবারকে অবগত করলে ভিকটিমের পরিবার নয়নের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করে।

২০১৯ সালের ০৯ মার্চ মেয়েটি কলেজ থেকে বাড়ী ফেরার পথে ফেনী পৌরসভার বাঁশপাড়া এলাকা থেকে পূর্ব পরিকল্পিতভাবে মোঃ আলমাস উদ্দিন নয়ন ও তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ওই সময় ফেনী মডেল থানায় নয়নের নাম উল্লেখসহ আরও ৪/০৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা নং-২০, তারিখ-১৩ মার্চ ২০১৯। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৭/৩০ ধারা। পরবর্তীতে ওই বছরের (১৫ মার্চ) ফেনী মডেল থানা পুলিশ ঢাকা মহানগর হতে ভিকটিমকে উদ্ধার এবং জড়িত ০২ জন আসামিকে গ্রেফতার করে।এর মধ্যে গ্রেফতারকৃত আসামি মোঃ আলমাস উদ্দিন নয়ন তিন মাস জেল হাজতে থাকার পর উচ্চ আদালত হতে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়।

তারপর বিজ্ঞ আদালত পুলিশের প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে গত ১৩ মার্চ ২০২৪ইং তারিখ আসামি মোঃ আলমাস উদ্দিন নয়নকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ফেনীস্থ র‌্যাব-০৭’র ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি মো শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে ওই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD