ফেনীর ছাগলনাইয়া থানাধীন উত্তর কুহুমা গ্রামে বঙ্গ কাজী বাড়ির গৃহবধূ সুলতানা রাজিয়াদের বসত ঘরের পাশে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদীদের হামলায় বাদী সুলতানা রাজিয়া আহত হয়। উক্ত হামলা ও নির্যাতনের ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
বাদীর অভিযোগ সূত্র জানায়, গত ১৫ এপ্রিল ২০২৪ তারিখ, সোমবার, বিকাল ৪ টায় সময়ে বিবাদী মোঃ ইব্রাহিম (৩৫), মোঃ ইউসুফ (৩০), মোঃ ইলিয়াছ রিপন (৪৫), মোঃ মুছা মিয়া (৬০), বিবি কুলছুমা (২৫), ইসরাত জাহান নিশা (৩৫), খোদেজা বেগম (৬৫), মনোয়ারা বেগম (৩৮), মেহেদী হাসান (২২), নিজাম উদ্দিন (৫৫) সহ সহ অজ্ঞাতনামা ০২/০৩ জন বিবাদী সহকারে পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী জনতাবদ্ধে হাতে লাঠিসোটা, লোহার রড, দা, ছুরি, ছেনি ইত্যাদি নিয়া ঘটনাস্থলে এসেই বাদী সুলতানা রাজিয়ার উপর অতর্কিত আক্রমণ চালায়।
বিবাদীদের হামলায় বাদীর হাতে, পায়ে, বুকে, পিঠেসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ী ভাবে পিটাইয়া ফুলা জখম করে।
বিবাদী মোঃ ইলিয়াছ রিপন বাদীর গলায় পা চাঁপা দিয়া শ্বাসরোধ করে প্রাণে হত্যার চেষ্টা চালায়। বিবাদী মোঃ মুছা মিয়া আমার তলপেটে স্বজোরে লাথি মারে এবং সুযোগ বুঝে আমার গলায় থাকা একটি ১০ (দশ) আনা ওজনের স্বর্ণের চেইন, যাহার আনুমানিক মূল্য ৬০,০০০/- (যাট হাজার) টাকা নিয়া যায়।
বিবাদী বিবি কুলছুমা আমার গলা চিবিয়া ধরিয়া শ্বাসরোধ করে প্রাণে হত্যার চেষ্টা চালায়।
উপরোক্ত বিবাদী ও অজ্ঞাতনামা বিবাদীগণ বাদীর পড়নের কাপড়-চোপড় টানিয়া ছিরিয়া শ্লীলতাহানী করে।
ঘটনার এক পর্যায়ে সকল বিবাদী একযোগে বাদীর রান্না ঘরে অনধিকার প্রবেশ করে চুলোসহ পুরো রান্না ঘরটি ভাংচুর করিয়া আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ক্ষয়ক্ষতি করে।
এসময় বাদীর শোর চিৎকারে আশপাশের লোকজনসহ উপরোক্ত স্বাক্ষীগণ আগাইয়া আসিয়া বিবাদীগণের কবল হতে বাদীকে প্রাণে রক্ষা করেন।
বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দেয় যে, এই বিষয়ে থানা পুলিশ করিলে আমাকে স্বপরিবারে খুন করে লাশ গুম করিবে।
ঘটনার পর বাদীর পরিবারের লোকজন বাদীকে আহত অবস্থায় উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাগলনাইয়াতে এনে চিকিৎসার ব্যবস্থা করেন। যাহার চিকিৎসা রেজিঃ নং- ১১৯১/১৩, তারিখ- ১৫/০৪/২০২৪ ইং।
এদিকে এস আই মহিম উদ্দিন জানান, বাদী সুলতানার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বিবাদী ইব্রাহীম ও ইলিয়াস রিপন নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।