ছাগলনাইয়ায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ হয়েছে ৪ জন, অবৈধ হয়েছে ২ জন
চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, উপজেলা জাসদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই, সাংবাদিক কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক ও মেহেদী হাসান।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, এডভোকেট সহিদ উল্লাহ মজুমদার ও আবদুল হালিম।
ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা ও নাছিমা আক্তার এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার অভিষেক দাশ।
মনোনয়ন পত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান, চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার।