1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়াতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ,আটক দুই নারী

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২২ মে, ২০২৪

ফেনীর ছাগলনাইয়ায় করিম উল্যাহ ওরফে কালামিয়া (৬০) নামের এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ করছেন তাঁর স্বজনরা। বুধবার (২২ মে) সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার জমাদ্দার বাজার সংলগ্ন একটি বাগান থেকে নিহত ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়েছে।নিহত করিম উল্যাহ স্থানীয় পৌরসভা ৬ নং ওয়ার্ডের (বাঁশপাড়া) বাসিন্দা।তাঁর পিতার নাম  হাজী রাজা মিয়া।

নিহতের ছেলের বউ নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শ্বশুরের একটি কনফেকশনারি দোকান রয়েছে। মঙ্গলবার (২১ মে) রাতে বাড়ি না ফেরায় রাত ১১ টার দিকে শ্বশুরের নাম্বারে একাধিকার ফোন করেন তিনি। ফোন না ধরায় এরপর তার স্বামী আনোয়ার হোসেনকে দোকানে পাঠান।

নিহতের ছেলে আনোয়ার সেখানে গিয়ে দোকান খোলা পেলেও দোকানে পিতা কালামিয়াকে পেলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে আশপাশে কোন  লোকজন না দেখে দোকান বন্ধ করে বাড়ি ফিরে  আসেন।

নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার পিতার মরদেহ তাদের বাড়ির পাশের একটি বাগানে পড়ে রয়েছে। সাহেনার ধারণা, তার পিতাকে দোকান থেকে ডেকে নিয়ে কেউ হত্যা করা হয়েছে। তবে তার বাবার সাথে কারও বিরোধ ছিল না বলেও দাবি করেন সে। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক এবং বিচারের দাবি জানান।

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, তিনি সকাল ৬ টার দিকে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন একটি  বাগানে কালামিয়ার মরদেহ রয়েছে।তবে, শরীরে  আঘাতে কোনো চিহ্ন নেই।

তিনি আরও বলেন,এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ।এব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মোঃ ওয়ালী উল্যাহ জানান,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা  হচ্ছে,এটি হত্যাকাণ্ড হতে পারে।এর সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এজন্য আটককৃত ওই ২ নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD