1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

প্রেমের টানে আমেরিকান নারী ফেনীতে,সর্বত্র আলোচনা চলছে 

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

প্রেমের টানে ফেনীতে এসে জামশেদ আলম রাজু (২৫) নামে এক যুবককে বিয়ে করেছেন আমেরিকান বংশদ্ভূত নারী সেন্ডোরা ব্রোক্স (৫৫)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে তাদের পরিচয় সেন্ডোরা ব্রোক্স আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা। জানা যায়, ২০১৮ সাল থেকে শুরু রাজু ও সেন্ডোরার সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। এক পর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেয়। সোমবার ০৩ জুন বিয়ে করে তাঁরা। এ সময় নব দম্পতিকে এক নজর দেখতে বিয়ের অনুষ্ঠান স্থলে ভিড় করে উৎসুক জনতা। এর আগে গত শনিবার ০১ জুন বাংলাদেশে আসে ব্রোক্স।এমন বিয়ে দেখে খুশি এলাকাবাসী ও স্বজনরা। ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে জামশেদ আলম রাজু ৪ ভাই, ১ বোনের মধ্যে সবার ছোট এবং গ্রামে ব্যবসা করেন।

জামশেদ আলম রাজু জানান, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের চেনা পরিচয় ও বন্ধুত্ব হয়। এরপর ধীরে ধীরে ভালোলাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জুন আমেরিকা থেকে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সেন্ডোরা ব্রোক্স। সে আমাকে ভালোবেসে এখানে এসেছে। সুখে-দুখে আমরা দুজন পৃথক না হয়ে একসঙ্গে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি। এজন্য সকলের দোয়া প্রার্থনা করি।আর সেন্ডোরা ব্রোক্স বলেন, আমি ভালো আছি, আমার ভালো লাগছে।

ইসলাম ধর্মের রীতি অনুযায়ী জামশেদ আলম রাজুর সঙ্গে বিয়ের আগে সেন্ডোরা ব্রোক্স খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তাঁর নাম রাখা হয় লামিয়া। দুজনে আদালতে হাজির হয়ে হলফনামা দিলে ফেনীর জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ তা মঞ্জুর করেন বলে জানান বর কনের আইনজীবী সৈয়দ আবুল হোসেন। পরবর্তীতে পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয় এ দম্পতির। ফেনীতে এ বিয়ে নিয়ে সর্বত্র আলোচনা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD