পরশুরাম উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান ও মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক (চেয়ারম্যান) আলী আকবর ভূইয়ার কবর জিয়ারত করতে তার নিজ গ্রাম মিজানগর ইউনিয়নের দক্ষিণ কালতলী গ্রামে আলি আকবর ভূঁইয়ার পারিবারিক গোরস্থানে আসেন ফেনী-১আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এমপির উপস্থিতিতে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের সাবেক (চেয়ারম্যান) কামাল উদ্দিন মজুমদার। ১নং মির্জানগর ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যান) নুরুজ্জামান ভুট্টু, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ফজলুল বারী মনসুর, সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক। আলী আকবর ভূঁইয়ার ছোট ভাই শফিকুর রহমান ভূঁইয়া, ছেলে পিংকু ভূঁইয়া ও আলী আকবর ভুঁইয়ার ছোট ছেলে আমেরিকা প্রবাসী জাফর উদ্দিন ভূঁইয়া। মোহাম্মদ খোকন, মাওলানা মাইনুল করিম। জাফর উদ্দিন প্রবাসী, ইসলামিক ফাউন্ডেশন পরশুরাম শাখার মডেল কেয়ারটেকার ইকরামুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন। দক্ষিণ কাউতলী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন সাহেবের উপস্থিতিতে আলি আকবর ভূঁইয়ার জন্য দোয়া কামনা এবং কবর জিয়ারাত সম্পন্ন করা হয়।
কবর জিয়ারাত শেষ দক্ষিণ কাউতলী গ্ৰামের বাঁশি সাথে কথা বলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এলাকাবাসীর কাছে থেকে বিভিন্ন সমস্যার কথা জানাতে চায় এ সময় এলাকাবাসী এমপি নাসিম চৌধুরীকে জানান আমাদের এলাকায় যে রাস্তাগুলো আছে বেশিরভাগ রাস্তা এখনো কাঁচা, বর্ষা আসলে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তৎক্ষণাৎ এমপি তাদের কথা শুনে যেসব এলাকাতে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা যায় না। ঐ সকল এলাকার রাস্তা ঠিক সময়ে সমস্যা সমাধান করার জন্য মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে নির্দেশ দিয়েছেন। এমপির এই মহৎ উদ্যোগে এলাকাবাসী এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন