1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলম সুপার মার্কেটের পাশে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

রাহাদ হোসেন
  • প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং বঙ্গবন্ধু পরিবারের নিহত শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন

আলম সুপার মার্কেটের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বদরুল আলম লাবু। এই সময় গরীব ও দুস্থদের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করা হয়।

গতকাল দুপুরের পর রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন দুটি স্পটে যথাক্রমে আলম সুপার মার্কেটের পাশে এবং জুরাইন বালুর মাঠে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং ঢাকা-০৫ আসনের যোগ্য নৌকার মাঝির মনোনয়ন প্রার্থী আলহাজ্ব কামরুল হাসান রিপন, তার সাথে আরও ছিলেন কদমতলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাজী সোহেল এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র ছাত্রলীগ সহ-সভাপতি আতিকুল ইসলাম বাবু।

এসময় প্রধান অতিথি রিপন বলেন, ১৫ ই আগস্ট এর এই দিনে যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাকে উর্দু ভাষা হিসেবে পরিচিত করতে চেয়েছিল সেই জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের নীলনকশা অনুযায়ী কয়েকজন বিপথগামী সেনা সদস্য আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ২২ জন সদস্যকে হত্যা করেছিল। এমনকি তার ছোট্ট ছেলে শেখ রাসেলের বুকে গুলি করে ক্ষত-বিক্ষত করেছিল। জিয়াউর রহমানের সহধর্মিনী ম্যাডাম খালেদা জিয়া এখনো সেই জামাত ইসলামের সহযোগিতায় এ দেশটাকে এখনো পরাধীন করতে চায়। কিন্তু এই জামায়াত ইসলামীরা মুক্তিযুদ্ধের সময় বহু মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের এবং যারা মুক্তিযুদ্ধের সময় নির্মমভাবে পাকিস্তানি হায়নাদের সহযোগিতায় হত্যা করেছিলো তাদের হাই কোর্টের মাধ্যমে বিচারের আওতায় এনে ফাঁসির দন্ডে দন্ডিত করেছেন এবং এখনো সেই প্রক্রিয়া চলমান রয়েছে। আজ আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। একজন মানব সেবক হিসেবে আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা অনুযায়ী মানুষের মাঝে সেবা দিয়ে বেঁচে থাকতে চাই। ঠিক সেই লক্ষে আমি করোনা দুর্যোগ এবং বন্যাকবলিত মানুষের পাশে নিজের সামর্থ্য অনুযায়ী খাবার সামগ্রী বিতরণ করেছি। আসন্ন ঢাকা-০৫ উপনির্বাচনে আমি একজন মনোনয়ন প্রার্থী। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যদি মনোনীত হই তাহলে নৌকা মার্কায় বিপুল ভোটে জয়ী হয়ে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।

এই অনুষ্ঠানটির আয়োজক বদরুল আলম লাবু বলেন, প্রতিটি মানুষ হিসেবে সকলের নৈতিক দায়িত্ব অন্যায় ও অত্যাচার প্রতিরোধ করতে হবে। ধর্ম যার যার ১ জন মানুষ হিসেবে আপনারা অন্যায় দেখলে প্রতিবাদ করবেন। আমি আপনাদের পাশে আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও থাকবো। পরিশেষে বলতে চাই, এই এলাকার যেকোনো সার্বিক উন্নয়নে আমি পাশে আছি থাকবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD