1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পাহাড়ি ঢলে ফুলগাজী-পরশুরামের নিম্নাঞ্চল প্লাবিত জনদুর্ভোগ চরমে, টেকসই বাঁধ নির্মাণের ঘোষণা পানিসম্পদ প্রতিমন্ত্রীর 

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে ইতিমধ্যে সমীক্ষা করা হয়েছে।আগামী দুই মাসের মধ্যে এই প্রকল্প একনেকে উপস্থাপনের চেষ্টা করা হবে।খুব শীঘ্রই এই বাঁধের কাজ শুরু করতে পারবো বলে আশাবাদী।প্রকল্পের কাজ যেন সঠিকভাবে হয় সেজন্য কাজ চলাকালীন সময়ে সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে।  মঙ্গলবার দুপুরে ফুলগাজীর উত্তর দৌলতপুর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও প্লাবিত হওয়া ক্ষতিগস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কালে তিনি এ কথা বলেন।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, গতকাল রাতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্লাবিত হওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীর বন্যা কবলিত এলাকার খবর নিতে বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সকালে আমি ফেনীর উদ্যেশ্যে ছুটে আসি এ ছাড়াও এমপি আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কয়েকবার ফোনে বিষয়টি অবহিত করেছে। আমি পরশুরাম ও ফুলগাজী উপজেলার বাসিন্দাদের উজানের পানি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে স্থায়ী বাঁধ নির্মাণ করে সমস্যা সমাধান করতে অনুরোধ করবো।

প্রতিমন্ত্রী বলেন, খুব দক্ষ একটি টিম বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পরিকল্পনায় কাজ করছে। বাঁধ নির্মাণে ৭০০ থেকে ৮০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্প অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে টানা বর্ষণ ও ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানিতে ফুলগাজী উপজেলা বাজার প্লাবিত হয়েছে। সোমবার রাতে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করায় জনদুর্ভোগ চরম আকারে ধারণ করে। ফলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার মঙ্গলবারের

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মঙ্গলবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। বিষয়টি আমরা তিনটি বোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। এরই পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এবার ফুলগাজীতে চারটি ও পরশুরামে দুইটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার উপজেলায় চারটি কেন্দ্রে ১ হাজার ১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহারিয়ার জানান, মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে প্রবেশ করেছে। এখন পর্যন্ত নদীর কোনো স্থানে ভাঙার খবর পাইনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD