ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ সিয়াম(১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক আরোহী মারাত্মক আহত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌনে ৫টায় ছাগলনাইয়া পৌরসভার পুর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।নিহত সিয়াম ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী। (আমার ছেলে মোঃ ফাহিম মুনতাসীর নূহাসের ব্যাচম্যাট)।
সে ফেনী সদর উপজেলার সাতসতি এলাকার সউদী প্রবাসী মোঃ গোফরানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুই কিশোর মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে দুই কিশোর মারাত্মক আহত হয়। স্হানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিয়াম মারা যান। অপর কিশোর বর্তমানে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন রয়েছে।