বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের উপর গণহত্যার বিচার,দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ,সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে নির্বাচন নির্বাচন প্রবর্তনসহ পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলনের উদ্যোগে পরশুরামের মির্জানগর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মির্জানগর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন ইসলামী আন্দোলনের আহবায়ক মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের ফেনী জেলা উপদেষ্টা মাওলানা কাজী গোলাম কিবরিয়া।
যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা ইউনুসের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুঁইয়া, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক, ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহমান ফরহাদ, পরশুরাম উপজেলা সভাপতি মুহাদ্দিস মাওলানা হারুন।
সম্মেলনে ইসলামী আন্দোলনের মির্জানগর ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সহ- সভাপতি মাওলানা আব্দুল কাদের মামুন,
সেক্রেটারি মাওলানা ইউনুছ , যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক ,সহ – সভাপতি শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন মনোনীত হন।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পরশুরাম উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি পরশুরাম উপজেলার সাবেক ছদর মৌলভী নজির আহমদ, ছদর মোলভী আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মুমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্সমাহমুদ ইউনিয়ন সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সহ সভাপতি আবু হানিফ, সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন নুরপুরী, ইসলামী যুব আন্দোলন পরশুরাম উপজেলা সভাপতি ক্বারী আবদুল্লাহ, উপজেলা সাধারণ সম্পাদক ও বক্সমাহমুদ ইউনিয়ন সভাপতি হাফেজ নুর হোসেন, বক্সমাহমুদ ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আল আমিন, পৌর সভাপতি মাওলানা সাঈদুর রহমান আশ্রাফী, পৌর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্র আন্দোলন পরশুরাম উপজেলা আহবায়ক আসাদুল ইসলাম, ইয়াকুব, মজনু, শরিফ, জোনায়েদ, আরিয়ান রাফি, জহিরসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।