পরশুরামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা-উত্তর পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সবজি বীজ,পোল্ট্রি মেডিসিন,মুরগী ও মাছের পোনা বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্কিং কমিটির সদস্য কৃষিবিদ ড.খন্দকার মাহফুজুল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড.ফরহাদ হালিম ডোনার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন গবেষনা সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ওয়ার্কিং কমিটির সদস্য শামীমুর রহমান শামীম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মনিটর কৃষিবিদ ড.পারভেজ রেজা কাকন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।ওয়ার্কিং কমিটির সদস্য কৃষিবিদ সফিউল আলম দিদার, কৃষিবিদ আবদুল ওয়াহেদ, পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিফাত হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন সাবি, যুগ্ন আহবায়ক এড. আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহবায়ক সামছুল আলম শাকিল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ন আহাবায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহাবায়ক মোস্তফা খোকন, যুগ্ন আহবায়ক মিসফাকুস সামাদ রনি, যুগ্ন আহবায়ক নুরুল আবছার চৌধুরী কমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুল, সদস্য সচিব কামরুল হাসান বাবু, যুগ্ন আহবায়ক শামীম ভুইয়া সুমন প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৩শ ক্ষতিগ্রস্থ পরিবারকে সবজি বীজ,পোল্ট্রি মেডিসিন,মুরগী ও মাছের পোনা বিতরণ করা হয়।