1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

পরশুরাম প্রতিনিধ
  • প্রকাশ : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

পরশুরামের নবনির্বাচিত প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী পরশুরাম উপজেলা ও পৌর শাখা।শুক্রবার ( ৪ অক্টোবর ) সকালে উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায়  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদ সদস্য মুফতি মাওলানা নূর মোহাম্মদ,উপজেলা জামায়াতে আমির সহকারী অধ্যাপক মাওলানা আবদুল হালিম,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা  এয়াকুব মজুমদার,জামায়াতের উপজেলা সেক্রেটারি মাইনুল করিম,

জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ চৌধুরী, চিথলিয়া ইউনিয়ন আমির মিজানুর রহমান,মির্জানগর ইউনিয়ন আমির মাওলানা ইউছুফ আশেকী,বক্সমাহমুদ ইউনিয়ন আমির সাব্বির রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মাওলানা আইয়ুব আলী প্রমুখ।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির বলেন, গত পনেরো বছর জামায়াত ও ছাত্রশিবির প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারেনি।ফ্যাসিস্ট সরকার বিভিন্ন হামলা মামলা থেকে শুরু করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে। কিন্তু এদেশের মানুষ তাদের সেসব অনৈতিক কাজকে সমর্থন করেনি।

আবদুল হালিম বলেন,সাংবাদিকরা সবসময় সত্য তুলে ধরার চেষ্টা করে। সাংবাদিকরা অতীতে অনেক হয়রানি,হামলা,মামলা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দৃঢ়ভাবে সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন,সাম্প্রতিক ভয়াবহ বন্যায় জামায়াতে ইসলামী বন্যার্তদের পাশে ছিল। রান্না করে বিশ হাজার প্যাকেট খাবার বিতরণ করেছে। খাদ্যসামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা ও ওষুধ প্রদান, ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট মেরামত, পুনর্বাসনে আর্থিক সহায়তা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরের আসবাবপত্র প্রদান করেছে জামায়াতে ইসলামী।

এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান,সহ-সভাপতি সবির আহমেদ ফোরকান,সাধারণ সম্পাদক মো মহি উদ্দিন,সহ সম্পাদক আজমীর মিশু, নির্বাহী সদস্য গাজী মাসুদ রানা,প্রচার সম্পাদক শহীদ উল্ল্যাহ মজুমদার,ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহিম,মোহনা টিভির প্রতিনিধি এম নিজাম উদ্দিন মজুমদার সজিব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD