ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী দেশপ্রেমিক শহীদ আবরার ফাহাদ এর পঞ্চম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে একদিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া সরকারি কলেজ ক্যাম্পাস নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার’ গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মৌন মিছিলটি কলেজের শহীদ মিনার থেকে শুরু হয়ে কলেজের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় আবরার ফাহাদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় ছাগলনাইয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নাদিম উদ্দিন।কলেজ ছাত্রদল নেতা তানজিলুল হক মিয়াজী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল, পৌর ছাত্রদলের ১নং সদস্য জার্দানি, শুভপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শুভ , শুভপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ, ছাগলনাইয়া পৌরসভা ৫নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ সহ বিভিন্ন নেত্রী বৃন্দ এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।