ফেনীর ছাগলনাইয়া পৌরসভার প্রাণকেন্দ্রে একরাতে ৬টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওইসব দোকান থেকে নগদ প্রায় এক লাখ টাকা লুটে নিয়েছে চোর চক্র।
এ দিকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরবর্তী এই উপজেলার বিভিন্ন স্থানে চুরির ঘটনায় দিশেহারা মানুষ। একরাতে পৌরসভার প্রাণকেন্দ্রে ৬টি দোকানে চুরির ঘটনা আশেপাশে জানাজানি হওয়ার পরও ছাগলনাইয়া থানার পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে চোরের দল ধরার জন্য কোন পদক্ষেপ নেন নেই বলে জানান স্থানীয়রা।
গত রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে ছাগলনাইয়া পৌর মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল নিপু কুলিং কন্যার , আরাফাত অপটিক্যাল এন্ড ওয়ার্চ, মাছুম এনটার প্রাইজ, রিপন হেয়ার কাটিং, জয়া হেয়ার কাটিং , কিরণ আট দোকানের টিনের চালা কেটে ভেতরে ঢোকে বলে জানা যায়।
মাছুম এনটার প্রাইজ স্বত্বাধিকারী মাছুম জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকালে দোকানে এসে দোকান খুলে দেখেন, সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় তার ক্যাশ বাক্সও খোলামেলা অবস্থায় পাওয়া যায়।চোরের দল তার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ২৮ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
আরাফাত অপটিক্যাল এন্ড ওয়ার্চ স্বত্বাধিকারী জানান, তার দোকান থেকে নগদ ৩০ হাজার টাকা ও আরো ২০ থেকে ২৫ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
জয়া হেয়ার কাটিং জানান, তার দোকান থেকেও দুইটি মেশিন সহ বেশ কিছু নগদ টাকা নিয়ে গেছে, এবং এরকম আমাদের ছয় দোকান থেকে প্রায় এক লক্ষ টাকারও বেশি মালামাল নিয়ে গেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পাইলে চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।