ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার বলেছেন, গণতন্ত্রের মুক্তি আন্দোলনসহ বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার সব আন্দোলনই পরিচালিত হয়েছে ছাত্রদের অগ্রণী ভূমিকা। যতদিন ছাত্রদের নেতৃত্বের মাঝে নীতি আদর্শ অটুট থাকবে, ভুলপথে পরিচালিত হবে না ছাত্র রাজনীতি ততদিন নিরাপদ থাকবে বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শকে আমাদের অন্তরে ধারণ করতে হবে। নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজ সামনে একটি কমিটি সেন্টারে কলেজ ছাত্রদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রবেশদ্বার হলো ছাত্ররাজনীতি জানিয়ে ৫ নং মহামায়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল হালিম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির ইতিহাস এবং ঐতিহ্য এতোটাই উজ্জ্বল যে এখনো বাংলাদেশের জনগণ স্বগৌরবে স্মরণ করে।
রাজনীতি করার জন্য যে দর্শন প্রয়োজন, যে আদর্শ প্রয়োজন, যে নৈতিকতাবোধ কিংবা মূল্যবোধ, মানবিকতাবোধ ও দেশপ্রেম থাকা প্রয়োজন তার একটি সমষ্টিগত গুণাবলি নিয়ে ছাত্ররাজনীতি। জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ ছাত্ররাজনীতি।
প্রধান বক্তা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাউসার হামিদ বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হলে ছাত্ররাজনীতি বন্ধ কিংবা নিয়ন্ত্রিত ছাত্ররাজনীতির চর্চা করা কোনো স্থায়ী সমাধান নয়। ছাত্রদের নিজেদের যে চাওয়া পাওয়া রয়েছে তার পক্ষে অর্থাৎ তাদের নিজেদের যা নিয়ে রাজনীতি করার ইচ্ছা সে সুযোগ তাদের থাকতে হবে। আধুনিকতা মানে গোঁড়ামি, ভণ্ডামি, নিজের ঐতিহ্যকে বিলিয়ে দেওয়া নয়। আধুনিকতা হলো মানসিক উদারতা, সব ভালো কাজের সঠিক মূল্যায়ন, চিন্তা ও মননে প্রগতিশীল আচরণ, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। এগুলো বাস্তবায়ন করতে পারলেই কেবল স্বাধীনতা মূল্যায়িত হবে। ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে নৈতিকতা ও মূল্যবোধ চর্চার সুযোগ সংকীর্ণ হয়ে উঠবে।
এ সময় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন হোসেন সিকদার সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন রাকিব সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নং মহামায়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল হালিম, সৌদি আরব তায়েফ বিএনপি সভাপতি সৌরভ সুমন, ফেনী জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেবল হোক পোদ্দার, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু তৈয়ব সাগর, মোঃ রাসেল, সদস্য শাহাদাত হোসেন শিকদার, মোহাম্মদ হানিফ,
উপজেলা ছাত্রদলের যুগ্নাআহবায়ক আব্দুল হাকিম দিদার, ফুলগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা ও ৫ নং মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।