1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুসাকে গণতান্ত্রিক ভোটে নতুন নেতৃত্ব: সভাপতি মাহিম সাঈদ জিসান, সাধারণ সম্পাদক জিয়াউল হক ফেনী জেলা পরিষদের প্রশাসক হতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন  শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ 

পুসাকে গণতান্ত্রিক ভোটে নতুন নেতৃত্ব: সভাপতি মাহিম সাঈদ জিসান, সাধারণ সম্পাদক জিয়াউল হক

ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সাংগঠনিক গতিশীলতা ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক)-এর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহিম সাঈদ জিসান। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনটির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন; এর মধ্যে দপ্তর সম্পাদক এবং সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জিয়াউল হক। তিনি পূর্বে সংগঠনের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, পুসাকের পূর্ববর্তী কমিটিগুলো সাধারণত আগের কমিটির মনোনয়নের ভিত্তিতে গঠিত হলেও এবারের নির্বাচন ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। সংগঠনের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই উদ্যোগকে গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এবং সদস্যদের অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। তারা ভবিষ্যতে পুসাককে একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD