ছাগলনাইয়া জমাদ্দার বাজারে দ্রব্যমুল্য তালিকা না থাকা ও হালনাগাদকৃত ভাবে প্রদর্শন না করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪ টায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পন্যর মুল্য তালিকা ও হালনাগাদকৃত ভাবে প্রদর্শন না করায় চার (৪) দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও করোনা পরিস্থিতি ঠেকাতে মাস্ক ব্যবহার না করায় ও সরকারী আদেশ অমান্য করায় তিন (৩) জন পথচারিকেও জরিমানা আদায় করা হয়।

করোনা পরিস্থিতি ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে আহবান জানান। পাশাপাশি জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। এসময় ছাগলনাইয়া থানা এসআই নাঈমুল ইসলাম নাঈম সহ অন্যন্য পুলিশ সদস্যরা সহযোগিতায় ছিলেন।