1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়ার ডিবি পুলিশের চারটি পৃথক অভিযানে চোরাই মটরসাইকেল সহ ফেন্সিডিল ইয়াবা ও গাঁজা উদ্ধার-ব‍্যবহিত ট্রাক আটক/দৈনিক প্রথম সময়

সনাতন সরকার বগুড়া থেকে
  • প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
 বগুড়ার ডিবি টিম পৃথক ০৪ টি অভিযানে একটি চোরাই মোটর সাইকেল, ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিল, ১০০ (একশত) পিচ ইয়াবা ও ০১ (এক) কেজি গাঁজাসহ ০৮ জনকে আটক করেছে, এছাড়াও ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করেছেন ডিবি টিম।
বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা (বিপিএম বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং (ওসি ডিবি) মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া অদ‍্য ( ২৮ আগস্ট ) শুক্রবার জেলার সদর থানাধীন পুরান বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এলাকায় অভিযান চালায়। অভিযানে চোরাই FAZER,150 সিসি মোটর সাইকেল, (ইঞ্জিন ও চেসিস নম্বর খোদাই করা অক্ষর ঘষামাঝা) যার ডিজিটাল রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ল-৩৩-৪৫২৩ সহ ০৮ জনকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো সারিয়াকান্দি থানার বাড়ই পাড়া গ্রামের শাহাদাত জামানের ছেলে ফুজায়েল আহাম্মেদ জন(৩১)। আবু আম্মান মোঃ আরিফুর রহমান (৩৮) পিতা আবু তোরাব মোঃ জোবায়ের হোসেন ওরফে হেলাল উদ্দিন সাং পালশা চৌকিরপাড়া থানা বগুড়া সদর উভয় জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। এছাড়া বগুড়া জেলার সদর থানাধীন তেলিপুকুর মোড় এলাকায় অভিযান চালিয়ে পাথরভর্তি ট্রাক যাহার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ট ১৮-৭৭৮৯ এর ভিতরে স্কুল ব্যাগের মধ্যে বিশেষ কৌশলে রক্ষিত ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত ট্রাকসহ ১। মোঃ সাইদুল ইসলাম ওরফে শহিদুল(৩৮) পিতা- মোঃ আঃ জলিল মন্ডল, সাং- চক গাদুকা, থানা- ক্ষেতলাল, জেলা- জয়পুরহাট, ২। মোঃ রবিউল ইসলাম বাবু(২৫), পিতা- মৃত নসরু হোসেন, সাং- পূর্ব জগন্নাথপুর, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করা হয়। এছাড়া বগুড়া জেলার গাবতলী থানাধীন সুখানপুকুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ আজিজুল হক(৪০), পিতা- মৃত আব্দুল বারী বিশু, সাং- চকরাধিকার (মুন্সি পাড়া), থানা- গাবতলী, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়। অপর দিকে বগুড়া সদর থানাধীন শিববাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ ১। মোঃ আলী আকবর বাদল(৫৬) পিতা মৃত লোকমান হাকিম সাং সুলতানগঞ্জ পাড়া, পরবর্তীতেঃ ঠিকাদার লেন (জনৈক রেজাউল হাকিম রাকিব এর বাসার ভাড়াটিয়া, সাং- কাটনার পাড়া, বর্তমানে : শিববাটি সেবক সমিতি লেন (ডাঃ মোঃ মোজাহারুল ইসলাম এর নিচতলার ভাড়াটিয়া)(ভাসমান), ২। মোঃ দুলাল প্রাং (৩৮) পিতা মোঃ তোফাজ্জল প্রাং সাং শিববাটি সেবক সমিতি লেন, ৩। মোঃ রেজাউল করিম(৩২) পিতা মোঃ দুলু মিয়া সাং ফুলবাড়ী দক্ষিণপাড়া, সকলের থানা বগুড়া সদর, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ আলী আকবর বাদল(৫৬) এর নামে পূর্বে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০১টি মামলা ও ধৃত আসামী ১। মোঃ ফুজায়েল আহাম্মেদ ওরফে জন(৩১) এর নামে বগুড়া সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড আইনে ০৩টি মামলা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD