1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আলপি হত্যার বিচার নিয়ে ভানুমতির খেলা মানববন্ধনে ছাত্র সমাজ ও আলপির পরিবার  /দৈনিক প্রথম সময়

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
 নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের পাগলা গ্রীন ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় আয়শা আক্তার আলপি (১৪) নামের এক কিশোরীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আলপির পরিবারের সদস্যরা।  শনিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় পাগলায় এ মানববন্ধন হয়।
এ সময় আলপির ভাই তার বক্তব্যে বলেন, আমার বোন মারা গেছে ১ সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয় নাই এ হাসপালের বিরুদ্ধে । এ হাসপাতালের নানান অবহেলার কারনে আমার বোন আলপি মৃত্যুবরন করেছেন। প্রশাসনের কাছে আমি এর উচিত বিচার চাই।
এ সময় রুহুল আমিন প্রধান বলেছেন, আলপির মৃত্যুতে আমরা সবাই শোকাহত। জায়গায় জায়গায় ব্যাঙ্গের ছাতার মতো এ রকম অবৈধ, অবহেলিত হাসপাতাল যাতে কোন এলাকায় না হয় সেজন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছেন।
এ সময় রেজাউল করিম তার কক্তব্যে বলেন, আমরা এ রকম অবৈধ, লাইসেন্সবিহীন হাসপাতাল চাই না । জায়গায় জায়গায় ব্যাঙ্গের ছাতার মতো অবৈধ, লাইসেন্সবিহীন কোন হাসপাতাল গড়ে না উঠুক। প্রশিক্ষিত কর্মকর্তা ধারা প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হক এবং কোন প্রকার অবহেলা না করা হয়।
নয়ামাটি এলাকায় শাহাদাৎ হোসেনের বাসায় ভাড়া থাকতেন তারা । আলপি পাগলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী । আলপির বাবা মিজানুর রহমান জানান, গত বুধবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় পাঁচ তলার ছাদে খেলতে গিয়ে পা পিচলে পড়ে পা মচকে যায় আলপির। পরবর্তিতে আলপিকে পাগলার গ্রীন ডেলটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মিজানুর রহমান আলপির চিকিৎসার জন্য আমির হোসেন লিটনের সাথে কথা বলেন । লিটন আলপির বাবাকে ডাঃ মোঃ মাসুদ রানার সাথে এ ব্যপারে কথা বলতে বলেন । মিজানুর রহমান ডাঃ মোঃ মাসুদ রানার সাথে কথা বলেন। এরপর ডাঃ মোঃ মাসুদ রানা বলেন আপনার মেয়ের পা ভেঙ্গে গেছে। আপনার মেয়ের পা অপরেশন করতে হবে। অপালেশনের জন্য ৫০ হজার টাকা লাগবে। এরপর আলপির বাবা সেই অপারেশনের জন্য ৪৫ হাজার টাকায় রাজি হন। লিটনের কথামতো ডাঃ মোঃ মাসুদ রানা বৃহ্পতিবার (২০ আগস্ট) বিকাল ৪ টায় আলপির পায়ের অপারেশন করতে অপারেশন রুমে নেয় হয়, অপারেশন রুমে নিয়ে তার মাজায় একটি শুই পুশ করানো হয় এবং সেই শুই পুশ করার পর তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পরে ।এরপর তাকে ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে নেয়া হয়। দুই দিন সেখানে লাইফ সাপোর্টে রাখার পর সকাল ৭ টায় চিকিৎসাদিন অবস্থায় আলপি মারা যায়।
এ সময় গ্রীন ডেল্টা হাসপাতালের মালিক আমির হোসেন লিটন ও ডাঃ মাসুদ রানাকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার আহবান জানিয়েছেন মানববন্ধনে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD