ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুুর ইউনিয়নস্থ জয়চাঁদপুর মৌজায়,ছাগলনাইয়া অংশে ফেনী নদীর পাড়ে ৩১ আগস্ট বিকাল ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফেনী নদীথেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের চালানো অভিযানের নেতৃত্বে ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের,ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম,ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা ও ছাগলনাইয়া থানার এএসআই আবদুল মতিনের নের্তৃত্বে পুলিশের একটি দল।অভিযান চালানোকালীন সময়ে ফেনী নদীর ছাগলনাইয়া সীমানায় প্রায় ১২ টি ট্রলারে করে নদীথেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেখা যায়।এই সময় ঘটনাস্থলে অপরাধীদের হাতেনাতে ধরা হলে তারা তাদের অপরাধ স্বীকার করে। অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্য দিকে নদীর পাড়টিতে ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় নদী তীরবর্তী বসবাসরত জনগোষ্ঠি তাদের বশত বাড়ী রক্ষায় অনেকটা হুমকির সম্মূখিন হয়ে পড়েছেন।ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেটে সাজিয়া তাহের পরিবেশের ভারসাম্য রক্ষায় ও নদী ভাঙ্গন রোধেকল্পে বালু ও মাটিকাটা ব্যবস্থাপনা আইন,২০১০ এর বিধান অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনকারী অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করিয়া, তাদেরকে ৪ (চার লক্ষ) টাকা অর্থ দন্ডে দন্ডিত করিয়া রায় ঘোষনা করেন। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত জনগণের সামনে অপরাধীদেরকে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্যে সতর্ক করে দেন এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান,ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাগলনাইয়া উপজেলা নির্বাাহী অফিসার সাজিয়া তাহের।