1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দুজনের উপসর্গ থাকায় আইসোলেশনে ১১ ক্রিকেটার

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল ক্যাম্পের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষিত হয়েছিল শনিবার। রবিবার থেকে জৈব নিরাপদ বলয়ে যাদের সবার অনুশীলনের কথা ছিল। তবে ক্রিকেটারদের সেই ক্যাম্প শুরু হলেও প্রথম দিন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর অনুশীলনে ছিলেন ১৬ ক্রিকেটার। বাকি ১১ জনই আছেন আইসোলেশনে।

শ্রীলঙ্কা সফর এখনো ঝুলে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্ব পরিকল্পনা অনুযায়ীই সব প্রস্তুতিই নিয়ে রাখছে। তাই ক্যাম্পও শুরু করেছে এরই মধ্যে। জৈব নিরাপদ বলয়ের এই ক্যাম্পটি হচ্ছে হোটেল সোনারগাঁওয়ে।

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের ১৮ ও ১৯ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হয়। সবার ফলই নেগেটিভ এলেও দুজন ক্রিকেটারের মধ্যে করোনা উপসর্গ পাওয়া গেছে। সতর্কতার অংশ হিসেবে সেই দুজনের সংস্পর্শে এসেছেন এমন ক্রিকেটারদেরও পাঠানো হয়েছে আইসোলেশনে। মিরপুরের একাডেমি ভবনে রাখা হয়েছে তাদের।

যে ১১ ক্রিকেটার আইসোলেশনে আছেন তাদের মধ্যে সাইফ হাসান অবশ্য আগে থেকেই আইসোলেশনে ছিলেন। তার করোনা পরীক্ষার ফল দুইবার পজিটিভ এসেছিল। সবশেষ পরীক্ষায় তার ফল নেগেটিভ এলেও আরেকবার নেগেটিভ আসা পর্যন্ত আইসোলেশনে থাকবেন তিনি।

বাকি যে ১০ ক্রিকেটার, তারা বেশির ভাগই এত দিন ঢাকার বাইরের ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন করছিলেন। ক্যাম্পের উদ্দেশে ঢাকায় ফিরে তারা ১৯ সেপ্টেম্বর করোনা নমুনা দেন। তারা হলেন- মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ ও সাইফ উদ্দিন।

এই ক্রিকেটাররা আপাতত ২২ সেপ্টেম্বর পর্যন্ত আইসোলেশনে থাকবেন। সোমবারই তাদের আবারো করোনা পরীক্ষা করানো হবে। পরদিন ফলাফল মিলবে। সে ক্ষেত্রে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলেই তারা যোগ দেনে স্কিল ক্যাম্পে।

এদিকে রবিবার যে ১৬ ক্রিকেটার মিরপুরে অনুশীলন করেছেন তারা হলেন- টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD