1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

রাতে আইপিএল মিশন শুরু কেকেআরের

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
আইপিএল টি-টোয়েন্টি’র ত্রয়োদশ আসরের মিশন শুরু করতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে।আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। দারুণ একটি লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব।

এটি মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ম্যাচ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়া দলটি দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে যাচ্ছে। ধারণা করা হয়েছিল প্রতিকূল পরিস্থিতিতে থাকা সিএসকেকে হারিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করবে মুম্বাই। কিন্তু শেষ পর্যন্ত সিএসকের কাছে শেষ পর্যন্ত ৫ উইকেটে হারতে হয় তাদের।

আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে অতীত দ্বৈরথে অনেক পিছিয়ে কেকেআর। গত ২৫টি লড়াইয়ের মধ্যে মাত্র ছয়বার জয় পেয়েছে দলটি।

কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিকের আশা, এবার তাদের দল অনেক শক্তিশালী এবং নতুন একটা ম্যাচ নতুনভাবে শুরু করা যাবে। অর্থাৎ মুম্বাইয়ের বিরুদ্ধে পুরোনো হিসাবটা বদলে দিতে বদ্ধপরিকর কলকাতা নাইট রাইডার্স।

সম্ভাব্য একাদশ:

কেকেআর: শুভমান গিল, সুনীল নারিন, নীতিশ রানা, আন্ড্রে রাসেল, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক (অধিনায়ক), প্যাট কামিন্স, শিভম মাভি, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটি ও প্রসিদ্ধ কৃষ্ণ।

মুম্বাই ইন্ডিয়ান্স: কুইন্টন ডিকক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD